বার্তা সংস্থা আবনা : জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ঘোষণা করেছেন, সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদোহীদের কাছে তার দেশ অস্ত্র পাঠাবে না। তিনি বলেছেন, আসন্ন জেনেভা সম্মেলনের মধ্যদিয়ে সিরিয়া সমস্যার সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে জার্মানি।
সোমবার সিরিয়ার ওপর থেকে ইউরোপীয় ইউনিয়ন অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ম্যারকেল এসব কথা বললেন। ব্রিটেন ও ফ্রান্সের চাপে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ফলে এখন দেশ দু’টি সিরিয়ার বিদ্রোহীদের কাছে প্রকাশ্যে অস্ত্র দেবে বলে ঘোষণা দিয়েছে। তবে, সে অপততপরতায় জার্মানি যে যোগ দিচ্ছে না তা ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ এ দেশটির চ্যান্সেলরের কথায় পরিষ্কার হলো।
অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ইউরোপীয় ইউনিয়নের নিন্দা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীন। তবে আমেরিকা এ উদ্যোগের প্রশংসা করেছে।